রাত ১০টার পর আর ফোনে পাওয়া যাবে না অভিনেত্রী প্রভাকে

মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জানিয়েছেন, রাত ১০টার পর থেকে তিনি আর কারো সাথে যোগাযোগ রাখেন না। নিজের দৈনন্দিন রুটিন সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান, রাত ১০টা বাজলেই তিনি ফোন দূরে সরিয়ে বন্ধ করে রাখেন।

বিশ্বের পরিস্থিতি যেমনই হোক না কেন, গত কয়েক বছর ধরে তিনি এই নিয়ম কঠোরভাবে মেনে চলছেন। তবে সকালে ঘুম থেকে ওঠার পর তিনি দিনের সব খবরের আপডেট জেনে নেন।