রাজধানীর শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। মৃতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অন্যজনের বয়স ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
শাহবাগ থানার এসআই তৌফিক হাসান জানান, জাতীয় ঈদগাহের প্রধান ফটকের উত্তর পাশে ফুটপাতে বটগাছের নিচে একজনের এবং সুপ্রিম কোর্ট সংলগ্ন পানির পাম্পের পাশে শিক্ষা ভবনের বিপরীত দিক থেকে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্যমতে, মৃত ব্যক্তিরা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকাতেই থাকতেন। বর্তমানে প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

