সিলেট নগরের চৌকিদেখী এলাকার ব্রিটেনিয়া সুইমিং পুলে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিপাঞ্জন ঘোষের মৃত্যু হয়েছে। সেমিস্টার শেষ হওয়ার আনন্দ উদযাপনের উদ্দেশ্যে সহপাঠীদের সঙ্গে সুইমিংপুলে গিয়ে অকালে প্রাণ হারালেন এই শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান জানান, বুধবার ছিল তাদের সেমিস্টারের শেষ ক্লাস। ক্লাস শেষে বন্ধুরা মিলে সাঁতার কাটার পরিকল্পনা করেন এবং ব্রিটেনিয়া সুইমিং পুলে যান। একপর্যায়ে পানিতে ডুবে গেলে সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে নগরের দরগা গেট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে যান। হাসপাতালটির পরিচালক ডা. নাসিম আহমদ জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। প্রক্টর আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা সিলেটে পৌঁছানোর পর মরদেহ হস্তান্তর করা হবে।
ঘটনাস্থলে পুলিশ কাজ করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আইনানুগ প্রক্রিয়ায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা বর্তমানে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। চাকরির আরও তথ্য: তিনি বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারকে খবর পাঠানো হয়েছে। চাকরির আরও তথ্য: নাসিম আহমদ বলেন, ‘ওই শিক্ষার্থীকে মৃত অবস্থাতেই আমাদের হাসপাতালে আনা হয়েছে।’।

