ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিণী’

দর্শকদের দারুণ সাড়া পাওয়ার পর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিণী’। গত ১০ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর সিনেমাটি টানা ৭৫ দিন প্রদর্শিত হয়েছে।

সিনেমাটির এই সাফল্যে আনন্দিত অভিনেত্রী জয়া আহসান মজার ছলে বলেছেন, তার সিক্যুয়াল ভাগ্য বেশ ভালো। চলচ্চিত্রটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্যসহ আরও অনেকে। শুক্রবার থেকে দর্শকরা হইচইয়ে সিনেমাটি উপভোগ করতে পারছেন।