বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে কর্মী নিয়োগ দেওয়া হবে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। চাকরির আরও তথ্য: প্রযুক্তির যুগেও ইংরেজি শেখা কেন শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ।
চাকরির বিবরণ ও শর্তাবলি
- পদের নাম: মেশিন অপারেটর (মহিলা)
- পদসংখ্যা: ৩০০ জন
- যোগ্যতা: বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- মাসিক মূল বেতন: ১৮৩.৬১ মার্কিন ডলার (প্রায় ২২,৫৮৭ টাকা)।
- বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর।
- আবেদনের নিয়ম: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন ফি: ১০০ টাকা।
- সাক্ষাৎকারের স্থান: বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস-সালাম রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
অন্যান্য সুযোগ-সুবিধা
- দৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)।
- চাকরির চুক্তি তিন বছর এবং এটি নবায়নযোগ্য।
- নিয়োগকর্তার দায়িত্বে থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা থাকবে।
- চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
- চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনো ফি প্রদান করতে হয় না এবং সব ফি ব্যাংকের মাধ্যমে দিতে হয়।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির তথ্যে যোগ হল: শেষ তারিখ: ২০ অক্টোবর 500।
- চাকরির আরও তথ্য: সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন।

