রাজধানীর বনশ্রী এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্মিত একটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আফতাবনগর-বনশ্রী এলাকার দুই নম্বর এই স্টিল ফুট ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক জানান, আফতাবনগর ও বনশ্রী এলাকার বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা সহজ করা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং যানজট নিরসনের লক্ষ্যে তিনটি ব্রিজ নির্মাণের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত তা বাস্তবায়নের নির্দেশ দেন এবং তার নির্দেশনায় ডিএনসিসি এই উদ্যোগ নেয়। তিনি আরও জানান, অন্য দুটি ব্রিজের ক্ষেত্রে বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি জাহাজে আনতে দেরি হওয়ায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত দুই নম্বর স্টিল ব্রিজটির নির্মাণকাজ শেষ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই ফুটওভার ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া মূল সড়কে যানজট কমানো এবং এমআরটি প্রকল্পের কাজের সময় বিকল্প যাতায়াত ব্যবস্থা রাখতে দুটি স্থায়ী ব্রিজের কাজ চলমান রয়েছে, যা দিয়ে ভারী যানবাহনও চলতে পারবে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অর্থায়ন ও নৌবাহিনীর তত্ত্বাবধানে মোট ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ব্রিজ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে রয়েছে আইডিয়াল স্কুল সংলগ্ন এক নম্বর ব্রিজ, যার দৈর্ঘ্য ৩৮ এবং প্রস্থ ১৫.৪০ মিটার; ফরাজী হাসপাতাল সংলগ্ন দুই নম্বর ব্রিজ, যার দৈর্ঘ্য ৪২ এবং প্রস্থ ৩.৮০ মিটার; এবং মেরাদিয়া বাজার সংলগ্ন তিন নম্বর ব্রিজ, যার দৈর্ঘ্য ৪৯ এবং প্রস্থ ১৫.৪০ মিটার। এই প্রকল্পের আওতায় দুই নম্বর স্টিল ব্রিজটি আজ উন্মুক্ত করা হলো। চাকরির আরও তথ্য: আজ বুধবার আফতাবনগর-বনশ্রীর ০২ নং স্টিল ফুট ব্রিজ এর উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো।

