জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরুর মুহূর্তে কক্ষ ত্যাগের হিড়িক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চরম এক কূটনৈতিক নাটকীয়তার সাক্ষী হলো বিশ্ব। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বক্তব্য রাখার জন্য পোডিয়ামে দাঁড়ান, ঠিক তখনই অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন বহু দেশের প্রতিনিধিরা।

নেতানিয়াহুর প্রতি এই তীব্র অসন্তোষ ও বয়কটের কারণে মুহূর্তের মধ্যেই সম্মেলন কক্ষটি প্রায় খালি হয়ে যায়। গাজা যুদ্ধ ও যুদ্ধাপরাধের মতো গুরুতর অভিযোগে আন্তর্জাতিক মহলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে তীব্র ক্ষোভ রয়েছে, এই ঘটনা তারই বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাধারণ পরিষদের এই গুরুত্বপূর্ণ মঞ্চে বিশ্বনেতাদের একাংশের এমন অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।