অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়িয়েছে ব্রাজিল। টাউন্সভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। যোগ করা সময়ের ৫ মিনিটে রাফিনিয়ার নিখুঁত ক্রস থেকে বদলি ফরোয়ার্ড রায়ান হেডে গোল করে কার্লো আনচেলত্তির শিষ্যদের রক্ষা করেন। সকারুস গোলরক্ষক প্যাট্রিক বিচ বলটি ঠেকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। ৪৫ মিনিটে ব্রাজিলের এস্তেভাও একবার বল জালে পাঠালেও ভিএআর রিভিউয়ে তা বাতিল হয়ে যায়। বিল্ড-আপের সময় হ্যারি সওটারকে ফাউল করার দায়ে রেফারি গোলটি খারিজ করেন। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দুই পক্ষই। ৬৮ মিনিটে স্বাগতিক অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন নেস্টোরি ইরানকুন্দা। ডি-বক্সের প্রায় ১০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে তিনি ব্রাজিলের জালে বল জড়ান। প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও গোলের দেখা মেলেনি।
পিছিয়ে পড়ে মরিয়া ব্রাজিল গোল শোধ করতে কোচ আনচেলত্তি একের পর এক পরিবর্তন আনেন। দীর্ঘক্ষণ ১-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া, তবে শেষ মুহূর্তে রায়ান সেই স্বপ্ন ভেঙে দেন। নির্ধারিত সময় শেষে এই ড্রয়ের মাধ্যমে ব্রাজিল মাঠ ছাড়ে। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ১-০ ব্যবধানে ঐতিহাসিক জয়ের দিকেই এগো”িছল অস্ট্রেলিয়া।

