ইন্টারন্যাশনাল লিগ টি২০-এর দল এমআই এমিরেটসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মার্ক বাউচার। তিনি রবিন সিংয়ের স্থলাভিষিক্ত হলেন, যিনি ২০২৪ সালে এমআই এমিরেটসকে প্রথমবার আইএলটি২০ শিরোপা জিতিয়েছিলেন।
এর আগে বাউচার মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে ২০২৩ ও ২০২৪ আইপিএল মৌসুমে কাজ করেছেন। এছাড়া মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এমআই নিউ ইয়র্কের দায়িত্ব পালন করে ২০২৪ সালে দলকে চ্যাম্পিয়ন করেন। উল্লেখ্য, ২০২৫-২৬ মৌসুমে ডেজার্ট ভাইপার্সের কাছে ফাইনাল হেরে রানার্সআপ হয়েছিল এমআই এমিরেটস।

