আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, স্বপ্ন ফিকে

ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হেরে আগেই চাপে ছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার সমীকরণ মেলাতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে অন্তত ৪১ রানের ব্যবধানে জয় প্রয়োজন টাইগারদের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। অন্যথায় ফাইনাল খেলবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে, আর বাংলাদেশকে দর্শকের ভূমিকায় থাকতে হবে। আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি ৪১ রানের ব্যবধানে জিততে পারে তাহলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে পারবে। আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে আরও বিপদে আছে টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে বাংলাদেশ ৪ রান সংগ্রহ করে। তবে দ্বিতীয় ওভারে ইয়ামিন আহমেদজাই পরপর দুটি ওয়াইড বল দিয়ে ওভার শুরু করলেও নিজের দ্বিতীয় বৈধ বলে তানজিদকে সাজঘরে ফেরান। ৬ বল খেলে মাত্র ১ রান করা তানজিদের ক্যাচ নেন উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ। এতে মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দল।

তানজিদের বিদায়ের পর উইকেটে এসে সেট হওয়ার আগেই বিদায় নেন সৌম্য সরকার। ইয়ামিন আহমেদজাইয়ের গতির বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে শুরুতেই বড় চাপে পড়ে বাংলাদেশ।

দলীয় ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন আজমত উল্লাহ ওমরজাই। ওভারের চতুর্থ ও শেষ বলে তিনি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বর্তমান অধিনায়ক তাওহীদ হৃদয়—উভয়কেই আউট করেন। এর ফলে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন দলকে বিপর্যয় থেকে টেনে তোলার লড়াই শুরু করেন।