বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে (বিএমএসআরআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) পদে একজনকে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
চাকরির বিবরণ
- পদের নাম: প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)
- খাত: স্বাস্থ্যসেবা
- চাকরির ধরন: পূর্ণকালীন
- কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ
- বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদন করার জন্য প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ডিগ্রি থাকতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
স্বাস্থ্যসেবা, হাসপাতাল, ওষুধশিল্প, রোগনির্ণয়কেন্দ্র বা স্বাস্থ্যপ্রযুক্তি খাতে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের (সিভি) সঙ্গে একটি সংক্ষিপ্ত আবেদনপত্র জমা দিতে হবে।
- আবেদনের ঠিকানা: সম্পাদক, নির্বাহী কমিটি, বিএমএসআরআই, বাড়ি নম্বর ৩৩–৩৫, সড়ক নম্বর ১৪/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা–১২০৯।
- আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
- সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা।
- বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ।

