তায়েব সপ্তাহে ৪০টি প্রস্তাব পান

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ডি এ তায়েব দাবি করেন, তিনি প্রতি সপ্তাহে অন্তত ৪০টি প্রেমের প্রস্তাব পান এবং অনেকেই তাকে কাছ থেকে ছুঁয়ে দেখার আগ্রহ দেখান। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

তায়েবের এমন দাবির পর বিষয়টি নিয়ে ফেসবুকে নিজের প্রেমের অভিজ্ঞতা ও আক্ষেপের কথা তুলে ধরেছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তায়েবের প্রতি সপ্তাহের বিপুল প্রস্তাবের বিপরীতে তিনি নিজের ৪০ বছরের জীবনের অভিজ্ঞতা টেনে রসিকতা ও অভিমানের সুর প্রকাশ করেন। জয় জানান, চার দশকে তিনি একটিও এমন প্রস্তাব পাননি।

নিজের ভবিষ্যতের ভাবনার কথা জানিয়ে জয় লেখেন, তিনি নিশ্চিত যে ভবিষ্যতেও আর কোনো প্রস্তাব পাবেন না। তাই সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেও আর কাউকে প্রস্তাব দেবেন না। অবহেলা ও অপমানের একটি সীমা থাকা উচিত উল্লেখ করে তিনি মন্তব্য করেন, সবাই তায়েব ভাইকে নিয়ে সুখী থাকুক। সামাজিক মাধ্যমে জয়ের এই পোস্টটি নিয়ে কৌতূহল তৈরি হলেও এর পেছনে বিশেষ কোনো ঘটনার প্রভাব রয়েছে কি না, তা তিনি খোলসা করেননি।