ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে একজন যোগ্য কর্মকর্তাকে এ পদে সুযোগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতার শর্তাবলি
সরকারি খাতে কর্মরতদের বিদ্যুৎ সেক্টরে অন্তত ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে ন্যূনতম ৩ বছর দায়িত্ব পালনের সনদ প্রয়োজন। বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরতদের ক্ষেত্রেও ১৮ বছরের অভিজ্ঞতার পাশাপাশি উপমহাব্যবস্থাপক বা সমপর্যায়ের পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অন্যদিকে বেসরকারি খাতের প্রার্থীদের স্বনামধন্য বিদ্যুৎ প্রতিষ্ঠানে ১৮ বছরের অভিজ্ঞতার পাশাপাশি জ্যেষ্ঠ নেতৃত্ব পর্যায়ে ৩ বছর এবং উৎপাদন, সঞ্চালন বা বিতরণ ব্যবস্থার পরিকল্পনা ও প্রকল্প ব্যবস্থাপনায় অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি
- বয়সসীমা: ৪৫ থেকে ৬০ বছর
- মূল বেতন: মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা
- অন্যান্য সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, বছরে দুটি উৎসব ভাতা এবং ২০ শতাংশ বাংলা নববর্ষ ভাতা
- আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৬
- বিস্তারিত তথ্য: বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

