শিল্পকলা একাডেমিতে শিশুদের ‘লর্ড অব দ্য ফ্লাইজ’ মঞ্চায়ন আজ

উইলিয়াম গোল্ডিংয়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘লর্ড অব দ্য ফ্লাইজ’। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি প্রদর্শিত হবে। এতে ভার্স ল্যাব থিয়েটার স্কুলের প্রথম ব্যাচের ৭ থেকে ১৩ বছর বয়সী ১০ জন শিশু শিল্পী অভিনয় করবে। রকি খানের নির্দেশনায় নির্মিত এই নাটকে নেতৃত্ব, ক্ষমতা, ভয় ও মানবিকতার নানা দিক ফুটিয়ে তোলা হবে।