রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে মাসুম খান রাজেশ নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তিনি মোহাম্মদপুরের ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

