পোশাক ব্র্যান্ড ইজি ফ্যাশন লিমিটেড তাদের শোরুমগুলোর জন্য নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক ‘সেলসম্যান’ পদে সারা দেশে ৬০০ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, পদ ৯৫।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম: সেলসম্যান (চুক্তিভিত্তিক)।
- পদসংখ্যা: ৬০০টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর।
- শারীরিক যোগ্যতা: প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে।
- অন্যান্য দক্ষতা: পণ্য বিক্রয়ে দক্ষতা, ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে স্পষ্ট ধারণা, শোরুমের পণ্য প্রদর্শন ও পরিচ্ছন্নতায় মনোযোগী এবং শোরুম খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে।
দায়িত্ব ও কর্মস্থল
নিযুক্ত কর্মীদের মূল দায়িত্ব হবে শোরুমের দৈনিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা, নতুন গ্রাহক তৈরি করা এবং শোরুমের ডিসপ্লে আকর্ষণীয়ভাবে সাজিয়ে রাখা। কর্মস্থল হিসেবে বাংলাদেশের যেকোনো স্থান নির্ধারিত হতে পারে। নতুন গ্রাহক চিহ্নিতকরণ ও ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি করা।
চুক্তির মেয়াদ, বেতন ও সুবিধা
- চুক্তির মেয়াদ: নিয়োগের দিন থেকে ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরের ‘চাঁদ রাত’ পর্যন্ত এই চুক্তির মেয়াদ থাকবে।
- মাসিক বেতন: ১৪,০০০ টাকা।
- সেলস ইনসেনটিভ: মাসিক বিক্রয় পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রতি মাসে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ইনসেনটিভ দেওয়া হবে।
- আবাসন সুবিধা: ঢাকার বাইরের শাখাগুলোতে দায়িত্বরত কর্মীদের জন্য প্রতিষ্ঠান থেকে আবাসন সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য নির্ধারিত লিংকে প্রবেশ করতে হবে। পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির ধরন ও মেয়াদের শর্ত চাকরিটি চুক্তিভিত্তিক। যোগদানের তারিখ থেকে ২০২৭ সালের ঈদুল ফিতরের ‘চাঁদ রাত’ পর্যন্ত এই চুক্তির মেয়াদ থাকবে।
- কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান।

