তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা তাহসিফের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে রাজি নয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহী পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাবেক এই ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যুর রহস্য নিয়ে করা প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পুরো বিষয়টি বিস্তারিত যাচাই না করে এখনই কিছু বলা সম্ভব নয়। ক্যামব্রিজ সিইএম মিট-আপ ২০২৬: ‘বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড’ অর্জন করল ইংলিশোলজি। চার দিনের জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং এরপরই আনুষ্ঠানিকভাবে কথা বলা হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তার মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে ভাসমান অবস্থায় তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ। বর্তমানে ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জনসাধারণকে আশ্বস্ত করে জানান, শান্তি প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। বিগত সময়ের ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

