গাড়ি জব্দ: সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক

শনিবার রাতে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত একটি গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে গাড়িটি পল্টন থানা হেফাজতে রয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, গাড়িটি সাবেক অতিরিক্ত আইজিপির ছেলে চালাচ্ছিলেন বলে তারা শুনেছেন, তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে চালককে আটক করা সম্ভব হয়নি।