পুলিশে ৬ হাজার কনস্টেবল নিয়োগ ও ৪ হাজার এসআই অনুমোদনের সিদ্ধান্ত

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে আবেদনপ্রক্রিয়া গত ৩০ অক্টোবর শেষ হয়েছে। আবেদন শেষ হওয়ার পর কতসংখ্যক কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ও গুঞ্জন ছড়ায়। এ প্রেক্ষাপটে পদসংখ্যার প্রকৃত হিসাব ও পুলিশের ভবিষ্যৎ নিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য স্পষ্ট করেছে বাংলাদেশ পুলিশ। আবেদন করার শেষ সময় ছিল ৩০ অক্টোবর বিকেল ৫টা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাহিনীতে নতুন করে ১০ হাজার কনস্টেবল যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১০ হাজার নতুন পদ সৃষ্টির একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।

চলতি বিজ্ঞপ্তিতে ৬ হাজার কনস্টেবল নিয়োগের হিসাব

বর্তমান বিজ্ঞপ্তির মাধ্যমে কতজন নিয়োগ পেতে পারেন—এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বিস্তারিত ব্যাখ্যা দেন।

তিনি জানান, বর্তমানে পুলিশে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। অন্যদিকে নতুন ১০ হাজার পদ সৃষ্টির প্রস্তাবও পাঠানো হয়েছে। প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া বিবেচনা করে চলমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই শূন্য ২ হাজার পদ পূরণ করা হবে। একই সঙ্গে প্রস্তাবিত ১০ হাজার পদ থেকে আরও ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে চলতি বিজ্ঞপ্তির মাধ্যমেই মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স আরও জানায়, এই ৬ হাজার পদে নিয়োগ শেষ হলে প্রস্তাবিত ১০ হাজার পদের মধ্যে বাকি থাকবে আরও ৬ হাজার পদ। প্রথম ধাপের প্রক্রিয়া শেষ হওয়ার পর এই অবশিষ্ট পদগুলোতে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে। উল্লেখ্য, গত ৯ অক্টোবর এই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং আবেদন প্রক্রিয়া ১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলে। অনলাইনে আবেদন শুরু হয় ১৩ অক্টোবর সকাল ১০টায়।

সরাসরি ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন ও বাছাই প্রক্রিয়া

কনস্টেবল নিয়োগের পাশাপাশি পুলিশে সরাসরি ৪ হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। এর আগে ৫০ শতাংশ পদে বিভাগীয় পদোন্নতি এবং ৫০ শতাংশ পদে সরাসরি নিয়োগের নিয়ম থাকলেও এবার পিআরবি সংশোধন করে শতভাগ পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট খুলেছে, পদোন্নতির অপেক্ষা কবে শেষ হবে।

  • প্রার্থীর বাছাই ধাপপ্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে মেধা ও সক্ষমতা যাচাই করা হবে।
  • সতর্কতাআবেদনপত্র বা বাছাইয়ের যেকোনো ধাপে ভুল বা ভুয়া তথ্য দিলে প্রার্থিতা বাতিল করা হবে এবং নতুনদের ক্ষেত্রে সর্বোচ্চ সততা ও গোয়েন্দা যাচাই নিশ্চিত করা হবে।
  • মোট জনবল ও এএসপি নিয়োগসচিব কমিটিতে এসআই ও কনস্টেবল মিলিয়ে মোট ১৪ হাজার পদ অনুমোদিত হয়েছে। এ ছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে ৪০০ থেকে ৫০০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের ভাবনাসহ আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ জনের নিয়োগ প্রক্রিয়া ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে।