জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে রুহিয়ায় প্রশাসনের প্রস্তুতি সভা

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। রুহিয়া উপজেলায় দিনটি যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করার ঘোষণা দেন তিনি।

সভায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় রুহিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সুবোধ চন্দ্র রায়, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু এবং এলাকার বিভিন্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।