সালমান খানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান বিষ্ণোই সম্প্রদায়ের

বলিউড অভিনেতা সালমান খানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাকা রমেশ বিষ্ণোই। কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের দীর্ঘদিনের ক্ষোভের অবসান চান তিনি।

এ লক্ষ্যে সালমানকে বিকানেরের ‘মুক্তিধাম মুকাম’ মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়েছেন রমেশ। মন্দিরে আসার জন্য সালমানকে পূর্ণ নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে। রমেশের মতে, কেবল ক্ষমা প্রার্থনার মাধ্যমেই এই পুরোনো বিরোধের নিষ্পত্তি সম্ভব। তবে এই প্রস্তাবের বিষয়ে সালমান খানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।