বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে আর্যবীর

ওমানে চলমান অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ ক্রিকেটে সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছিল ভারতের যুবাদের জন্য। পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে আগের ম্যাচে ৩ উইকেটে হারের পর আল আমারাত ক্রিকেট গ্রাউন্ডে আরব আমিরাতের বিপক্ষে জয় ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের। ঠিক এমন চাপের মুখে দাঁড়িয়ে ভারতের হয়ে জ্বলে উঠলেন আর্যবীর শেবাগ। নিজের ব্যাটেই ভারতের জয়ের মঞ্চ প্রস্তুত করেছেন তিনি। জয়ের পর ম্যাচসেরা আর্যবীর তাঁর বাবার প্রসঙ্গ টেনে বলেন, ‘বড় একটা স্কোর করতে চেয়েছিলাম। আজ (গতকাল) তা করতে পেরে খুব ভালো লাগছে।’। ভারতের সাবেক ওপেনার বাবার মতো বল বাউন্ডারিতে পাঠানো আর্যবীরের খুব পছন্দের কাজ। তবে বিশ্বাস ছিল যে পুষিয়ে নিতে পারব।’।

বাবার মতোই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে আর্যবীর ১৬৮ বলে ১৬০ রানের এক চমৎকার ইনিংস উপহার দিয়েছেন। ৭টি ছক্কা ও ১৭টি চারে সাজানো এই ইনিংসে বাউন্ডারি থেকেই এসেছে ১১০ রান। এই ইনিংসে ভর করে ভারত ৩০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় এবং শেষ পর্যন্ত ৭০ রানের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। যুব ওয়ানডেতে এটি আর্যবীরের প্রথম সেঞ্চুরি। ৭ ছক্কা এবং ১৭ চারে ১৬৮ বলে ১৬০ রান। সেঞ্চুরি এসেছে ১৩১ বলে।যুব ওয়ানডেতে আর্যবীরের এটাই প্রথম সেঞ্চুরি।

ইনিংসের শুরুতে উইকেট কিছুটা চ্যালেঞ্জিং মনে হওয়ায় আর্যবীর বেশ দেখেশুনে খেলেছেন। প্রথম ১৪টি বল মোকাবেলা করে তবেই তিনি রানের খাতা খোলেন। অন্তত ৪০ ওভার ক্রিজে টিকে থাকার লক্ষ্য থাকায় শুরুর ডট বলগুলো নিয়ে তিনি বিচলিত ছিলেন না। আর্যবীর জানান, বল বাঁক নেওয়ায় শুরুতে উইকেট একটু কঠিন ছিল, তবে ক্রিজে থিতু হওয়ার পর তিনি আত্মবিশ্বাসী ছিলেন।

ইনিংসটি অবশ্য পুরোপুরি নিখুঁত ছিল না। ১৬তম ওভারে ৪১ রানে থাকার সময় আরব আমিরাতের উইকেটকিপার মোহাম্মদ সাদ পরপর দুই বলে তার দুটি ক্যাচ ছাড়েন। পরবর্তীতে ১৩৬ রানে থাকতেও তিনি আরও একটি জীবন পান। এরপরই আর্যবীর স্পিনারদের ওপর চড়াও হন এবং আমিরাতের বোলার উদ্দিশ সুরির এক ওভারে ২১ রান তুলে নেন। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে তিনি মাত্র ২৯ বল ব্যয় করেন। ছক্কা মেরে ফিফটি তুলে নেন ৬৯ বলে।

ম্যাচ শেষে আর্যবীর জানান, তিনি বাবাকে বড় ইনিংস খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, তার বাবা বীরেন্দর শেবাগ সবসময় বড় সেঞ্চুরিকে গুরুত্ব দেন, তাই তার শ্রদ্ধা অর্জনে ১৫০ রান করাটা প্রয়োজন ছিল। গত অক্টোবরে ভিনু মানকড় ট্রফিতে দিল্লি দলের অধিনায়ক হিসেবে চণ্ডিগড়ের বিপক্ষে ১৪৩ বলে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া ২০২৪ সালে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে তার ২৯৭ রানের ইনিংসটিও সবার নজর কেড়েছিল। গত সেপ্টেম্বরে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত অনূর্ধ্ব–১৯ দলে তার অভিষেক হয়। বাবার মতোই ওপেনিংয়ে নেমে সেই প্রতিশ্রুতি আর্যবীর কীভাবে রেখেছেন সেটা বলে দিচ্ছে তাঁর স্কোর। আর্যবীরকে তাই আপাতত শেবাগ ‘মিনি ভার্সন’ বললে মোটেও বাড়িয়ে বলা হয় না। আর্যবীর সেট হওয়ার পর বোঝা গিয়েছে, ‘যেমন বাবা, তেমন ছেলে’ কথাটা কেন বলা হয়। বাবার মতোই বিধ্বংসী শেবাগপুত্র, ৮ ছক্কা ও ১৯ চারে ১৭৩। শুনুন আর্যবীরের মুখেই, ‘তাঁকে (বীরেন্দর শেবাগ) বলেছিলাম যে আমি বড় সেঞ্চুরি করব, কারণ তিনি শুধু বড় সেঞ্চুরিকেই গুরুত্ব দেন—সেঞ্চুরি করার পরও তাঁর আনন্দ এবং শ্রদ্ধার পাত্র হতে হলে ১৫০ রান করা দরকার। ব্যাটিংয়ে শুধু বাবার ধাঁচ নয়, দর্শনেও বাবা–ছেলেকে আলাদা করা কঠিন।

আগামীকাল আল আমারাতে টুর্নামেন্টের সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে মাঠে নামবে ভারত। একই দিন অপর সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল।