আজীবন গান গেয়ে যাওয়ার দোয়া চাইলেন রুনা লায়লা

উপমহাদেশের সংগীত জগতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার আজ ৭৪তম জন্মদিন। বর্ণাঢ্য ক্যারিয়ারের দীর্ঘ ৬০ বছর পার করেছেন তিনি। বিশেষ এই দিনে ভক্ত ও নতুন প্রজন্মের শিল্পীরা বিভিন্ন আয়োজনে তাকে শ্রদ্ধা জানান। জন্মদিন নিয়ে রুনা লায়লা বলেন, বর্তমানে খুব ঘরোয়াভাবেই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। মা ও বড় বোন দীনা’সহ পরিবারের সবার সমর্থন ও ভালোবাসাই আজকের এই অবস্থানে আসার মূল অনুপ্রেরণা। সৃষ্টিকর্তার কাছে সুস্থ জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভক্তদের কাছে দোয়া চেয়েছেন, যেন আজীবন সুরের ভুবনে গান গেয়ে যেতে পারেন। ছোটবেলার সেই দিনগুলোর কথা আজও তার স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকে, যখন মায়ের হাতে তৈরি বিশেষ খাবার ও নতুন পোশাকের আমেজ ছিল জন্মদিনের মূল অনুষঙ্গ। দেখতে দেখতে সংগীত জীবনেরও ৬০ বছর পেরিয়ে গেছে। বছর জুড়েই এ শিল্পীর জন্মদিনকে ঘিরে থাকে নানান পরিকল্পনা। এই প্রজন্মের শিল্পীরা তার জনপ্রিয় গানগুলো কাভার করে যেমন প্রকাশ করেন। দেখতে দেখতে অনেক জন্মদিনই পেরিয়ে গেল। তবে ছোটবেলার জন্মদিনই আসলে বেশি মনে পড়ে। মা জামা বানিয়ে দিতেন, মজার মজার খাবার রান্না করতেন— এগুলোই আসলে বিশেষভাবে মনে পড়ে।

জন্মদিনের ঠিক পরের দিন অর্থাৎ ১৮ই নভেম্বর বরেণ্য সংগীতশিল্পী বশির আহমেদের জন্মজয়ন্তীতে রুনা লায়লাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে। তাকে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ প্রদান করা হবে। বশির আহমেদের দুই সন্তান ও এই আয়োজনের প্রধান উদ্যোক্তা হোমায়রা বশির ও রাজা বশির বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রুনা লায়লার প্রতি দীর্ঘ সংগীত জীবনের এই স্বীকৃতি সংগীতাঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।