তৃতীয় সেশনের শুরুতে ১ উইকেটে ১২৯ রান নিয়ে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা মারকাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজার দৃঢ়তায় দারুণ এগোচ্ছিল। দুজনেই ফিফটি পার করে সেঞ্চুরির স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে দলের ২০৭ রানের মাথায় পার্ট-টাইমার মুমিনুল হক জুবায়ের হামজাকে ফিরিয়ে দিলে ছন্দপতন ঘটে। ১২৯ বলে ৮৩ রান করে হামজা বিদায় নেন। ফিফটি হাঁকিয়ে দুজন ছুটেছেন সেঞ্চুরির দিকে। তিন অঙ্ক ছুঁয়ে রানের গতি বাড়িয়েছেন। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে টর্নেডো গতিতে দেড়শ ছুঁয়ে ফেলেন অ্যাকারম্যান। যদিও দেড়শ রানের পর বেশি একটা আগাতে পারেননি তিনি।
এক প্রান্ত আগলে রেখে অ্যাকারম্যান দুর্দান্ত গতিতে রান তুলতে থাকেন। মারমুখী ব্যাটিংয়ে তিনি ১৫০ রানের মাইলফলকও স্পর্শ করেন। দীর্ঘ সময় ক্রিজে থাকার পর ১৬৪ বলে ১৫৭ রানের ইনিংস খেলে হাসান মাহমুদের বলে সাজঘরে ফেরেন তিনি। এরপর দ্রুতই ম্যাথু ব্রিটজকেকে (২) বিদায় করে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন হাসান মাহমুদ। রায়ান রিকেলটনের ক্যাচ লিটন দাস ফসকে না ফেললে দিন শেষে বাংলাদেশের সাফল্য আরো বড় হতে পারত। দিনশেষে ৪ উইকেটে ২৮৭ রান তোলা দক্ষিণ আফ্রিকা এখন বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১১৩ রানে পিছিয়ে রয়েছে। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৩টি ও মুমিনুল হক ১টি উইকেট শিকার করেছেন। একটু পরে ১৭ বলে ২ রান করা ম্যাথু ব্রিটজকেকে বিদায় করেছেন সেই হাসান মাহমুদ। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। শেষ বিকেলে জোড়া আঘাতে কিছুটা চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনকেও প্রায় ফিরিয়ে দিচ্ছিলেন হাসান, তবে উইকেটের পেছনে ক্যাচটা নিতে পারেননি লিটন দাস। টেম্বা বাভুমা এবং রিকেলটন মিলে দিন শেষ করেছেন।

