আজ বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে জাকির হোসেন রাজু পরিচালিত জনপ্রিয় বাংলাদেশি রোমান্টিক চলচ্চিত্র ‘অনেক সাধের ময়না’। ২০১৪ সালের ৭ই নভেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে ত্রিভুজ প্রেমকে কেন্দ্র করে।
ছবিটিতে মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী ও আনিসুর রহমান মিলন প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, সোহেল খান ও চিকন আলীসহ অনেকে।

