পুলিশে ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়

বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো চার হাজার সরাসরি উপপরিদর্শক (এসআই) নিয়োগ দেওয়ার একটি বিশেষ প্রস্তাব বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রশাসনিক যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলেই পুলিশ সদর দপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে পুলিশের সক্ষমতা বাড়ানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। যেভাবে হয় নিয়োগ বাছাই ও এসআইয়ের কাজ।

এর আগে গত ২৯ অক্টোবর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এই নিয়োগের প্রস্তাবটি অনুমোদিত হয়। এর আগে গত ২৯ অক্টোবর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এসআই পদে চার হাজার ও কনস্টেবল পদে ১০ হাজারসহ মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়।

ওই একই সভায় পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রস্তাবও পাস হয়েছে। প্রথমবারের মতো এত বিপুলসংখ্যক এসআই সরাসরি নিয়োগ দেওয়ার জন্য পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। এতদিন নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ পদ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো, তবে এবার বিশেষ প্রয়োজনে শতভাগ সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নিয়োগের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুন মুনিরা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবটির ফাইল বর্তমানে চূড়ান্ত যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দেওয়া হবে। পুলিশ সদর দপ্তর চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগের কার্যক্রম এগিয়ে নিতে চায় বলে জানা গেছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রার্থীদের মেধা ও শারীরিক সক্ষমতার পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হবে। এসআই পদে আবেদনের পর প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে। পরবর্তীতে দৌড় ও শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা যাচাই, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বাড়ল। এসআই পদে নিয়োগের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপে যোগ্যতা প্রমাণ করতে হয়।

একজন সাব-ইন্সপেক্টর থানা পর্যায়ে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ এবং ফৌজদারি মামলার তদন্তে প্রধান ভূমিকা পালন করেন। অপরাধ দমন, আসামি গ্রেপ্তার, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতীয় বেতন স্কেল অনুযায়ী এসআই পদটি দশম গ্রেডের অন্তর্ভুক্ত। চাকরিতে যোগদানের সময় প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা, যা সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত উন্নীত হতে পারে। মূল বেতনের পাশাপাশি সরকার নির্ধারিত বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব, টিফিন ও যাতায়াত ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণের সময়েও নির্ধারিত ভাতা ও আবাসনের সুবিধা পাওয়া যায়।

এছাড়া সরকারি খরচে বিনা মূল্যে পোশাক, স্বল্প মূল্যে রেশনের সুবিধা এবং উন্নত চিকিৎসাসেবাও এসআই পদমর্যাদার কর্মকর্তারা পান। চাকরির বিভিন্ন পর্যায়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ইন্সপেক্টর বা উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। যারা এসআই হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের এখন থেকেই প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি।