এশিয়া কাপ রাইজিং স্টারসের উদ্বোধনী ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল।
দোহা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই হংকংয়ের টপ অর্ডারকে চাপে ফেলে দেয় তারা, যেখানে জিসান আলী, বাবর হায়াত ও রেয়ানশ শর্মাকে দ্রুত সাজঘরে ফেরান বোলাররা। শুরুতেই জিসান আলী (১০), বাবর হায়াত (১০) ও রেয়ানশ শর্মাকে (৪) হারিয়ে চাপে পড়ে যায় হংকং।
প্রাথমিক বিপর্যয়ের পর অংশুমান রাথ ও আইজাজ খানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হংকং। অংশুমান ৭৭ এবং আইজাজ ৬৭ রান করে দলের স্কোর ২১৯ পর্যন্ত নিয়ে যান। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। অংশুমান ৮৭ বলে ৭৭ ও আইজাজ ১০৬ বলে ৬৭ রান করেন। শেষদিকে শহীদ ওয়াসিফের ১৭ ও এহসান খানের অপরাজিত ৯ রানে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান তোলে হংকং।
জবাবে ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসান ও ইয়াসির আলীর অবিচ্ছিন্ন জুটিতে ৪১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সাইফ ৮৬ এবং ইয়াসির ৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাইফ। লাল-সবুজের প্রতিনিধিরা জয়ের বন্দরে পৌঁছে যায় ৫৪ বল হাতে রেখেই। ২২০ রানের লক্ষ্যে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে (১২) হারায় বাংলাদেশ। সাইফ ১১৬ বলে ৮৬* ও ইয়াসির ৫১ বলে ৩ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭১* রান করেন।
ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল
- হংকং: ২১৯/৮ (৫০ ওভার), অংশুমান ৭৭, আইজাজ ৬৭; ইকবাল হোসেন ইমন ৩/৩৩।
- বাংলাদেশ ‘এ’: ২২০/২ (৪১ ওভার), সাইফ ৮৬*, ইয়াসির ৭১*, শাহাদাত ৪৩; শুক্লা ১/৪১, ইকবাল ১/৪৬।
- ফলাফল: বাংলাদেশ ‘এ’ ৮ উইকেটে জয়ী।
- ম্যাচসেরা: সাইফ হাসান।

