পরিবারের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা

ব্যবসায়িক জটিলতা ও ব্যাংক ঋণ নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে স্বামী অনন্ত জলিলের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা বর্ষা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় মহান আল্লাহর ওপর আস্থা রেখে কঠিন সময়ে সঠিক পথে অবিচল থাকার আহ্বান জানান তিনি। যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবুও ভক্তরা তার এই বার্তাকে অনন্ত জলিলের বর্তমান পরিস্থিতির সাথে সম্পৃক্ত করছেন। সবশেষে স্বামী, সন্তান ও নিজের পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।