শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখছেন আরিয়ান

বলিউড মেগাস্টার শাহরুখ খানের ছেলে হয়েও অভিনয়ের পথ এড়িয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন আরিয়ান খান। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মাধ্যমে তিনি পরিচালক হিসেবে নাম লেখান। চেহারা থেকে কথা বলার ধরন—বিভিন্ন ক্ষেত্রে বাবার সঙ্গে তার মিল খুঁজে পান ভক্তরা। তবে শাহরুখের সঙ্গে এই তুলনাকে কোনো নেতিবাচক বা চাপের বিষয় হিসেবে দেখছেন না আরিয়ান। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিষয়টিকে তিনি প্রশংসা হিসেবেই গ্রহণ করেন। তাঁর কথায়, এই তুলনাকে তিনি মোটেও চাপ হিসেবে দেখেন না, বরং প্রশংসা হিসেবেই নেন। লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন। অশালীন অঙ্গভঙ্গি, নতুন বিতর্কে শাহরুখ–পুত্র আরিয়ান। মেয়ের জন্য ডায়েরি, ছেলের স্কুলে হাজির, শাহরুখ খান বাবা হিসেবে কেমন।

সাক্ষাৎকারে বাবার সঙ্গে তুলনা প্রসঙ্গে আরিয়ান বলেন, সব পরিচালকের সঙ্গেই শাহরুখ খানের তুলনা টানা হয়। তাই সেই তালিকায় তার নাম থাকাটা একেবারেই স্বাভাবিক। তিনি শাহরুখ খানকে এক নম্বর ব্যক্তি হিসেবে অভিহিত করে জানান, সেরা মানুষের সঙ্গে নিজের তুলনা হওয়াটা তার জন্য গর্বের এবং প্রশংসার বিষয়। তবে বাবার সঙ্গে ছেলের তুলনা প্রায়ই উঠে আসে। এবার বাবার সঙ্গে এই তুলনা নিয়ে মুখ খুলেছেন আরিয়ান নিজে। আমার মনে হয়, আমরা সেই সীমারেখা ঠিকভাবে বজায় রাখতে পেরেছি। এই সীমারেখা আমাদের নিজেদেরই তৈরি করতে হয়েছিল। কারণ, চলচ্চিত্রশিল্পকে নিয়ে কিছু তৈরি করা এবং একই সঙ্গে এই শিল্পের অংশ হওয়া—দুটিই অনেক সম্মানের বিষয়।

একই সাক্ষাৎকারে একজন নির্মাতা হিসেবে নিজের কাজের ধরণ ও আগ্রহ নিয়েও কথা বলেন আরিয়ান। তিনি জানান, কোনো ভাবনা মাথায় আসার পর সেটিকে কাগজে লিখে বাস্তবে রূপ দেওয়ার পুরো প্রক্রিয়াটি তিনি দারুণ উপভোগ করেন। বর্তমানে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় মৌসুমের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তরুণ পরিচালক। চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মূল গল্প একই থাকে, তবে সেটাকে কতটা আলাদা ও নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা যায়, সেটাই আসল বিষয়। নিজের সৃজনশীলতার জায়গাটি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমি ভালোবাসি। কাগজে একটা ভাবনা লিখে রাখা থেকে শুরু করে সেটিকে বাস্তবায়ন করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই আমার ভালো লাগে।’। কিন্তু সেটিকে কীভাবে আলাদা করে বলা যায়, কীভাবে তাতে নতুনত্ব আনা যায় এবং কীভাবে উপস্থাপন করা যায়—সেটাই আসলে চলচ্চিত্র নির্মাণের মূল বিষয়।’।

হিন্দি চলচ্চিত্র জগতের ভেতরের নানা বিষয় ও প্রচলিত ধারাকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ব্যঙ্গধর্মী সিরিজটি। সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য, সেহর বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, অনন্যা সিং, মনীশ চৌধুরী, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, মনোজ পাহওয়া, গৌতমী কাপুর এবং রজত বেদি। সিরিজটিতে নিজেদের নিয়ে কৌতুক করার প্রসঙ্গে ভ্যারাইটিকে দেওয়া অন্য একটি সাক্ষাৎকারে আরিয়ান বলেছিলেন, কাউকে অপমান না করে শুধু নিজেদের শিল্পমাধ্যমকে নিয়ে হালকা রসিকতা করাই তাদের উদ্দেশ্য ছিল। তার মতে, সফল কৌতুকের প্রধান শর্ত হলো নিজের ওপর হাসতে জানা। হাস্যরস, পর্দার পেছনের নানা ঘটনা এবং চলচ্চিত্রশিল্পের পরিচিত কিছু ধারণা ও প্রচলিত গল্প উঠে এসেছে সিরিজে। আমরাও চেষ্টা করেছি, কাউকে অপমান করার সীমা অতিক্রম না করতে।

তবে মুক্তির পর বিতর্কের মুখেও পড়তে হয়েছিল ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজটিকে। আয়কর বিভাগের কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে অভিযোগ করেন, এই সিরিজে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে এবং মাদকবিরোধী সংস্থাসমূহকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে। এই অভিযোগে আরিয়ান খান, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানির মামলা ঠুকে দেন তিনি। পরবর্তীতে ২০২৬ সালের জানুয়ারিতে দিল্লি হাইকোর্ট এখতিয়ার বহির্ভূত হিসেবে সমীর ওয়াংখেড়ের সেই আবেদনটি বাতিল করে দেন। এ ঘটনায় ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিলেন সমীর।