আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য প্রার্থীদের দুষলেন বিএনপি নেতা কিবরিয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির মাঠে পুনরায় সক্রিয় হওয়ার নেপথ্যে গত জাতীয় নির্বাচনে অংশ নেওয়া সব দলের প্রার্থীদের দায় দেখছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া (স্বপন)। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাস দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। শনিবার রাতে মুঠোফোনে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে কিবরিয়া স্বপন লিখেছেন, প্রায় সব দলের প্রার্থীরা নির্বাচনে নিজেদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ডেকে নিয়েছিলেন। অথচ এই নেতাকর্মীরাই গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। তিনি তার লেখায় সতর্ক করে বলেন, ‘তোমাকে বধিবে যে গোকুলে বাড়িয়াছে সে।’ কিবরিয়ার এই পোস্ট ঘিরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শনিবার রাত পৌনে নয়টা পর্যন্ত তার ওই পোস্টে এক হাজারের বেশি রিঅ্যাক্ট এবং সাড়ে চার শ’র কাছাকাছি মন্তব্য জমা পড়েছে।

ফেসবুক ব্যবহারকারীদের বড় একটি অংশ কিবরিয়ার বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন। মন্তব্যকারীদের কেউ কেউ ‘১০০% সঠিক কথা’ বা ‘সঠিক বলেছেন ভাই’ লিখে সমর্থন জানিয়েছেন। রফিকুজ্জামান নামের একজন লিখেছেন, দলের পুরনো ও ত্যাগী কর্মীদের উপেক্ষা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর আস্থা রাখা এবং তাদের প্রাধান্য দেওয়ার মাশুল গুনতে হবে। দলের ভেতরে এই প্রতারণা ও লোক দেখানো বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি। কিবরিয়ার ফেসবুক পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে ‘১০০% সঠিক কথা’, ‘সঠিক বলেছেন ভাই’, ‘সহমত’—এ রকম মন্তব্য করেছেন। আর মঞ্চে দাঁড়িয়ে বড় বড় লোক দেখানো বক্তব্য দিছে…দুর্দিনের বিএনপির সেই কর্মীদেরকে প্রতারণামূলক সান্ত্বনা দিচ্ছে…এই প্রতারণার মূল্য তো দিতেই হবে!’।

তৃণমূলের অনেক নেতাকর্মীও কিবরিয়ার সুরে কথা বলেছেন। ইকবাল নামের একজন মন্তব্য করেছেন যে, মধুখালী উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের সময় আওয়ামী লীগ সংশ্লিষ্টদের পদ দেওয়া হয়েছিল, যার প্রতিবাদে তিনি কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। দেওয়ান মামুন নামের আরেকজন বিষয়টিকে ‘সরিষার মধ্যে ভূত’ হিসেবে আখ্যা দিয়েছেন। ফরিদপুরের এই বিএনপি নেতার ফেসবুক স্ট্যাটাসটি জেলা রাজনীতির বাইরেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে দলীয় সিদ্ধান্তের সমালোচনাও উঠে এসেছে। ফেসবুকে স্ট্যাটাসটি নিজেই দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কিবরিয়া।