চলচ্চিত্র শিল্পে কাস্টিং কাউচ নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন করে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী রমা কৃষ্ণন। বিনোদন জগতে ক্ষমতার অপব্যবহারের বিষয়টি অস্বীকার করার কোনো উপায় নেই উল্লেখ করে তিনি দাবি করেছেন, এই অনৈতিক পরিস্থিতির শিকার শুধু নারীরাই নন, পুরুষরাও সমানভাবে ভুক্তভোগী। রমার মতে, এই সমস্যা নির্দিষ্ট কোনো দেশ বা পেশার চৌহদ্দিতে আটকে নেই, বরং এটি একটি বৈশ্বিক সংকট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রমা স্পষ্ট জানান, চলচ্চিত্র জগতে এমন ঘটনা কেবল অতীতেই ঘটেনি, এখনো নিয়মিত ঘটছে। নিজের বক্তব্যের সমর্থনে তিনি কুখ্যাত ‘এপস্টিন ফাইল’-এর উদাহরণ টেনে আনেন। অভিনেত্রীর কথায়, আমেরিকার মতো উন্নত ও স্বাধীন দেশগুলোও এর ব্যতিক্রম নয়। সেখানেও মহিলারা শোষণের শিকার হয়েছেন, যা প্রমাণ করে যে ক্ষমতা থাকলে যেকোনো জায়গায় এমন ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, বিষয়টি অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও তা ঘটার আশঙ্কা রয়ে গেছে। উত্তরে অভিনেত্রী স্পষ্ট জানান, অতীতেও এমন ঘটনা ঘটেছে, এখনও ঘটে চলেছে। অভিনেত্রীর কথায়, এপস্টিনের ঘটনাগুলির দিকে তাকান। তাই এখানে এমন কিছু ঘটে না, এ কথা বলা যায় না। তার কথায়, কী ভাবে ঘটনাগুলি ঘটছে, কারও সম্মতি নেওয়া হচ্ছে কি না, সময়ের সঙ্গে সেই বিষয়গুলিই কেবল বদলায়।
রমার মতে, সময়ের সঙ্গে সঙ্গে শোষণের কৌশল বা ধরন পরিবর্তিত হতে পারে, কিন্তু ক্ষমতাবানদের দ্বারা শোষণের চিত্রটি সমাজ থেকে বিলুপ্ত হওয়ার নয়। সম্মতির অভাব কিংবা পরিস্থিতির চাপ—যাই হোক না কেন, শোষণের স্বরূপ বদলালেও মূল ঘটনাটি একই রয়ে যায়। তিনি মনে করেন, আমাদের বিনোদন জগত দৃশ্যত ঝলমলে হওয়ায় এখানকার নেতিবাচক বিষয়গুলো বেশি আলোচিত হয়, কিন্তু এটি কেবল এই শিল্পের সমস্যা নয়। সমাজের বিভিন্ন কর্মক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে মানুষ নানাভাবে শোষণের শিকার হচ্ছেন, যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু চলচ্চিত্রজগতের বাইরেও কত মহিলা এমন পরিস্থিতির মুখোমুখি হন। এখানে অবশ্য নারী-পুরুষের কোনও ভেদাভেদ নেই।

