দীর্ঘ প্রায় ৩০ বছর পর টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালনা পরিষদের নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৪ সালে। বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের দ্বারা একতরফা কমিটি গঠন করা হচ্ছিল। দীর্ঘদিন পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ দেখা যায়।
শনিবার রাতে নবনির্বাচিত পরিচালকদের ভোটে দুই বছর মেয়াদের জন্য টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজির আহমেদ টিটু। এছাড়া পরিষদের ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে স্বপন ঘোষ এবং সহসভাপতি পদে খন্দকার রাশেদুল আলম, মোঃ নুরুল আলম, দুলাল চন্দ্র সাহা ও সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।
এর আগে গত সোমবার টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে পরিচালক পদে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং রাতেই ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে ‘এ’ শ্রেণীতে ১৮ জন এবং ‘বি’ শ্রেণীতে ১২ জন পরিচালক নির্বাচিত হন।
নির্বাচিত পরিচালকদের তালিকা
‘এ’ শ্রেণীর পরিচালকগণ
- বেনজীর আহমেদ (টিটো)
- মোঃ নূরুল আলম
- নাজমুল আহসান
- শংকর সরকার
- স্বপন ঘোষ
- আখতার হোসেন খান
- খন্দকার রাশেদুল আলম
- তারেকুল ইসলাম (ঝলক)
- বিশ্বজিৎ কুমার সাহা (লিটন)
- আনবসুর রহমান চৌধুরী
- সামসুর রহমান চৌধুরী
- প্রভাত কুমার ধর
- দুলাল চন্দ্র সাহা
- খন্দকার আব্দুল মোকাদ্দেম
- মির্জা জিয়াউর রহমান
- মোঃ নূরুল ইসলাম (রবিন)
- মোঃ সরোয়ার হোসেন খান
- মোঃ আব্দুল্লাহ হেল কাফি
‘বি’ শ্রেণীর পরিচালকগণ
- মোঃ রোকনউদ্দিন
- সৈয়দ যুবায়ের আব্দুল্লাহ
- ইকবাল হোসেন জুয়েল
- আবু সাঈদ চৌধুরী
- মোঃ ফয়জুল ইসলাম
- সাইফুল ইসলাম
- কাজী শফিকুল ইসলাম (লিটন)
- মোঃ আরিফ হোসেন
- মীর মিরাজ হোসেন
- আজিম উদ্দিন রবিন
- পলাশ চন্দ্র বসাক
- খন্দকার নাজমুল হায়দার (সৈকত)
- আতাউর রহমান আজাদ
