ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি বর্তমানে ৩৯ বছর ছুঁই ছুঁই করছেন। এই আর্জেন্টাইন সুপারস্টার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ফুটবলের সম্ভাব্য প্রায় সব অর্জনই নিজের করে নিয়েছেন। তার ঝুলিতে রয়েছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর পুরস্কার, যা তাকে বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য উচ্চতায় স্থাপন করেছে। কাতার বিশ্বকাপে বহু প্রতীক্ষিত শিরোপা জিতে তিনি তার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং পূর্ণতা দিয়েছেন।
বয়সের ভারে শরীর আগের মতো দ্রুত সাড়া না দিলেও, আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার এখনও থামেননি। বরং, তিনি তার অসাধারণ ফুটবলীয় বুদ্ধি এবং কৌশল দিয়ে মাঠ মাতিয়ে চলেছেন। আগের মতো মাঠে আর সেই তীব্র গতিতে দৌঁড়াতে দেখা না গেলেও, মেসির খেলার ধরন এখন আরও পরিপক্ক এবং বুদ্ধিদীপ্ত।
