চাঁপাইনবাবগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে প্রায় ১৪ কেজি গাঁজা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য কুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে বুক করা হয়েছিল।
মঙ্গলবার (৯ জুন) রাতে জেলা শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত গাঁজা দুটি কার্টনের মধ্যে থাকা সাতটি প্যাকেট থেকে পাওয়া গেছে, যার মোট ওজন প্রায় ১৪ কেজি। পার্সেলগুলো গত ৭ তারিখে বুক করা হয়েছিল।
