প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়লো ১ হাজার ৫৯৩ কোটি টাকা: প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে প্রতিরক্ষা খাতে মোট ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দ বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি।

গত বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য ঘোষণা করেন। চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতের জন্য সংশোধিত বাজেট ছিল ৪০ হাজার ৫০২ কোটি টাকা।