প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শনিবার (১৩ জুন) এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান। সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সপরিবারে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন তিনি।
দিনের কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে তিনি চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় অংশ নেবেন। সন্ধ্যায় তার সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
