কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার নিজের দেশের ঐতিহাসিক বিশ্বকাপ ম্যাচে উপস্থিত না থেকে তিনি যুক্তরাষ্ট্রের একটি খেলা দেখতে গিয়েছিলেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের মধ্যকার একটি ম্যাচে গ্যালারিতে দেখা যায় ট্রুডোকে। এই সময় তার সঙ্গে ছিলেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী কেটি পেরি। বর্তমানে কেটি পেরিকেই ট্রুডোর প্রেমিকা হিসেবে দেখা হচ্ছে, এবং তাদের একসঙ্গে খেলা দেখতে যাওয়া বিষয়টি সমালোচনার পালে নতুন হাওয়া দিয়েছে। কানাডার গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি এবং অন্য দেশের খেলা দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
