লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ী সোহেলকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম সোহেল। পারিবারিক ও স্থানীয় সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, রাতের খাবার শেষ করে সোহেল তার বসতবাড়ির পূর্ব দিকের একটি কক্ষে একাই ঘুমাতে গিয়েছিলেন। তার স্ত্রী নুপুর বেগম সম্প্রতি সন্তান প্রসব করায় তিনি পাশের অন্য একটি ঘরে তার শাশুড়ি সেফালি বেগমের সঙ্গে অবস্থান করছিলেন। এই পরিস্থিতিতে সোহেলকে তার নিজ ঘরেই কুপিয়ে হত্যা করা হয় বলে সূত্রগুলো জানিয়েছে।