বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করার পর এই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া কার্লো আনচেলত্তির দল।
ম্যাচ কখন ও কোথায় দেখবেন
শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই গুরুত্বপূর্ণ লড়াই। মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর সেলেসাওরা এখন পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি ছাড়াও টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন ম্যাচটি সম্প্রচার করবে।
যারা স্মার্টফোনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখতে পছন্দ করেন, তাদের জন্যও রয়েছে সুব্যবস্থা। জনপ্রিয় কয়েকটি স্ট্রিমিং অ্যাপে ব্রাজিল-হাইতি ম্যাচটি লাইভ দেখা যাবে। নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে টফি, বায়োস্কোপ, মাই রবি এবং আইস্ক্রিন অ্যাপের মাধ্যমে দর্শকরা এই ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।
নেইমারের ইনজুরি আপডেট
তবে এই ম্যাচেও দলের সেরা তারকা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। ইনজুরির কারণে হাইতির বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন। তিনি চান, রাউন্ড অফ-৩২ এর ম্যাচের আগে নেইমার যেন পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরেন।
