চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল চোটের কারণে আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।
তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে আঘাত ধরা পড়েছে, যা আলবিসেলেস্তেদের রক্ষণভাগে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে। মেডিকেল টিমের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর তার এই চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।
অস্ট্রিয়ার বিপক্ষে গঞ্জালো মন্তিয়েলের অনুপস্থিতিতে নাহুয়েল মলিনাকে দেখা যেতে পারে। কোচ লিওনেল স্ক্যালোনি অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন এই ম্যাচে রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই নাহুয়েল মলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। রক্ষণভাগের ডান প্রান্ত সামলানোর মূল দায়িত্ব এখন মলিনাকেই দেওয়া হচ্ছে।
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি অস্ট্রিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে নাহুয়েল মোলিনা মাঠে নামবেন। এছাড়া, চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরে আসার সম্ভাবনা রয়েছে নিকোলাস তাগলিয়াফিকোর।
