লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আলোচিত স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রামগঞ্জ থানা পুলিশের একটি দল মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়েরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া আবু দারদা মো. জোবায়ের স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত এবং তার বয়স ১৮ বছর। ঘটনার পর থেকে এই মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।
Loading more post...
