ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে রিয়ামনি (৮) ও ইলমা (৪) নামের দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ জুলাই রবিবার বিকেলে সুলতান মিয়ার দুই শিশুকন্যা এই দুর্ঘটনার শিকার হয়। নিহত রিয়ামনি স্থানীয় বীর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর রিয়ামনি তার ছোট বোন ইলমাকে নিয়ে পুকুরপাড়ে যায়। সেখানে ইলমা কাদার ওপর পড়ে গেলে তাকে ধুয়ে পরিষ্কার করতে পুকুরের পানিতে নামলে সে তলিয়ে যেতে থাকে। ছোট বোনকে বাঁচাতে রিয়ামনি পানিতে ঝাঁপ দিলে দুজনই ডুবে যায়। বিষয়টি আট বছর বয়সী আরেক শিশু সুমাইয়া দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিয়ামনিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ইলমার খোঁজ না পাওয়ায় স্থানীয়রা ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তীতে ময়মনসিংহ জুবলিঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের উদ্ধার অভিযানের পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইলমার মরদেহ উদ্ধার করে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই সন্তানকে হারিয়ে মা নার্গিস শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। বিলাপ করতে করতে তিনি জানান, স্কুল থেকে ফিরে রিয়ামনির প্রাইভেট পড়তে যাওয়ার কথা ছিল। ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় মেয়েটিও প্রাণ হারাল, এই শোক তিনি কীভাবে সামলাবেন তা নিয়ে আর্তনাদ করছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয় থেকে রিয়ামনি বাড়ি ফিরে। পরে দুপুর ২টায় ছোট বোন ইলমাকে নিয়ে পুকুরের পাড়ে যায়। পুকুরপাড়ে গেলে ইলমা কাঁদায় পড়ে যায়। কাঁদা ধুঁইতে পুকুরের পানিতে নামলে ছোট বোন ইলমা পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন রিয়ামনি পানিতে ঝাঁপ দিলে দুজনই ডুবে যায়। বিষয়টি আট ব

এদিকে নিখোঁজ ছোট বোন ইলমাকে স্থানীয়রা দুই দফা খুঁজেও সন্ধান না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে উদ্ধার করতে না পারায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানানো হয়। পরে ময়মনসিংহ জুবলিঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় পুকুর থেকে ইলমার মরদেহ আনুমানিক সাড়ে ৬টায় উদ্ধার করে পর