যুক্তরাজ্যে ইহুদিদের সুরক্ষায় ২৫০ মিলিয়ন পাউন্ডের বিশেষ তহবিল ঘোষণা

যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক হামলার ঘটনা ঘটায় তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সোমবার ২৫০ মিলিয়ন পাউন্ডের একটি বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছর মেয়াদে এই অর্থ ব্যয় করা হবে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

নতুন এই নিরাপত্তা পরিকল্পনার আওতায় ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে ৫০০ জনেরও বেশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে কেবল লন্ডনেই থাকবেন ৩০০ জন কর্মকর্তা। এছাড়া সিনাগগ ও ইহুদি স্কুলগুলোর বাইরে পুলিশের বিশেষ টহল বৃদ্ধি এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েনের কাজে এই অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি, ইহুদি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচিতেও এই তহবিলের একটি অংশ ব্যবহার করা হবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ প্রসঙ্গে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইহুদি-বিদ্বেষের যে উত্থান দেখা দিয়েছে, তা দেশের মূল্যবোধের জন্য একটি বড় পরীক্ষা। তার নেতৃত্বের প্রথম দিন থেকেই এই বিদ্বেষ মোকাবিলা করা কেন্দ্রীয় অগ্রাধিকারের তালিকায় ছিল বলে তিনি উল্লেখ করেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ম্যাট জুকস বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, সন্ত্রাসবাদ, শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোর হস্তক্ষেপ এবং ক্রমবর্ধমান ঘৃণামূলক অপরাধের কারণে ইহুদি সম্প্রদায় বর্তমানে একটি ব্যতিক্রমী হুমকির সম্মুখীন। এই নিরাপত্তার স্বার্থেই গত মে মাসে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ইহুদিদের সুরক্ষায় একটি বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছিল।

উল্লেখ্য, গত এপ্রিলের শেষের দিকে লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়, যাকে পুলিশ ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলায় দুইজন নিহত হন এবং বসন্তকাল জুড়ে লন্ডনের বেশ কয়েকটি সিনাগগসহ ইহুদিদের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের চেষ্টাও চালানো হয়।

সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিরাপত্তা জোরদার ও রাষ্ট্রীয় হুমকি মোকাবিলায় ব্রিটেনের সন্ত্রাসবিরোধী পুলিশকে ৫৯ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে। গোল্ডার্স গ্রিন হামলার পরপরই প্রধানমন্ত্রী স্টারমার এই অতিরিক্ত অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং একই সঙ্গে ইরান ব্রিটিশ ইহুদিদের ক্ষতি করতে চাইছে বলেও অভিযোগ করেছিলেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনার পর, তাদের নিরাপত্তা জোরদারে সোমবার ২৫ কোটি পাউন্ডের (২৫০ মিলিয়ন) একটি বিশাল আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।

সরকারি বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় হুমকি মোকাবিলায় ব্রিটেনের সন্ত্রাসবিরোধী পুলিশকে ৫ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পাউন্ড দেওয়া হবে। এপ্রিলের গোল্ডার্স গ্রিন হামলার পরপরই প্রধানমন্ত্রী স্টারমার অতিরিক্ত অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং একই সঙ্গে ইরান ‘‘ব্রিটিশ ইহুদিদের ক্ষতি করতে চাইছে’’ ব