মিডিয়া ও ব্র্যান্ডিং বিষয়ক নতুন উপ-কমিটি গঠন করল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক একটি নতুন উপ-কমিটি গঠন করেছে। দলের গণযোগাযোগ, প্রচার কার্যক্রম, ব্র্যান্ডিং, গণমাধ্যম সমন্বয় এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন যৌথভাবে এই উপ-কমিটির অনুমোদন দিয়েছেন।

গঠিত এই উপ-কমিটির মূল দায়িত্বে থাকবেন দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার। তিনি আহ্বায়ক হিসেবে কমিটির নেতৃত্ব দেবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— তাহসীন রিয়াজ (প্রচার ও ব্র্যান্ডিং), জয়নাল আবেদীন শিশির (প্রিন্ট ও ওয়েব মিডিয়া), ইয়াসির আরাফাত (ইলেক্ট্রনিক মিডিয়া), মাহবুব আলম (নিউ মিডিয়া ও মাল্টিমিডিয়া), আবদুল্লাহ আল মামুন (ফ্যাক্টচেকিং, এআই ও ডিজিটাল ইনভেস্টিগেশন), শাহাদাত হোসেন (সোশ্যাল মিডিয়া), আবু সুফিয়ান রায়হান (ব্র্যান্ডিং), যাবের বিন নূর, ঐশি আলম পৃথ্বী (দফতর ও আর্কাইভ) এবং সজীব ওয়াফি।