বেনজীর আহমেদকে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রবিবার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অভিযুক্ত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সরকারের নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রও আদান-প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল, যা বাংলাদেশ ইতোমধ্যে সরবরাহ করেছে এবং পুরো প্রক্রিয়াটি এগিয়ে চলছে।

সংযুক্ত আরব আমিরাতে চলমান আইনি প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশটি তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আলোচনা অব্যাহত থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সরকার আশা করছে, খুব দ্রুতই বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

কন্টেন্ট: সংগৃহীত