ভাঙ্গায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ: আহত ৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস কম পরিবেশনকে কেন্দ্র করে কনেপক্ষ এবং তাদের আমন্ত্রিত অতিথিদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে সংঘটিত এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে লাভলু নামের এক ব্যক্তির বাড়িতে আয়োজিত বিয়ে অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় গরুর মাংস কম দেওয়াকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত