পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে অপ্রত্যাশিতভাবে। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে তাদের হেক্সা মিশনে হোঁচট খেয়েছে সেলেসাওরা।
এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার কার্লো আনচেলত্তির দলের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের আন্ডারডগ হাইতি। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শনিবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। ব্রাজিলের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে তারা জয়ের ধারায় ফিরতে মরিয়া।
ম্যাচের প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট যুগান্তর অনলাইনে পাওয়া যাবে।
