স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে, এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে রক্তক্ষরণেরও গুরুতর আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন।
মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, “চিকিৎসকরা আশঙ্কা করছেন যে এবারের ডেঙ্গুর ধরন হবে অত্যন্ত ভয়াবহ, যার একটি বিশেষ রূপ হলো হেমোরোজিক ডেঙ্গু। ডেঙ্গু সংক্রমণের সাথে সাথে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।”
