ড. ইউনূসসহ ৫ সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মামলার আবেদন আদালতে

হাম ও রুবেলার টিকা আমদানিতে দীর্ঘসূত্রিতা এবং ব্যবস্থাপনাগত অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ মোট পাঁচজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এই আবেদনটি করেছেন।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই মামলার আবেদনটি দাখিল করা হয়। আবেদনে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত