গাইবান্ধায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ায় অবস্থিত একটি ব্যক্তিগত ভবনের ছাদে এই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে মোট ২১ জন মুসল্লি অংশগ্রহণ করেন।
দেশের প্রচলিত নিয়মের একদিন আগে এখানে ঈদ পালন করার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত
